বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৫:২৩

সিদ্ধিরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের মৃত্যু

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে জ্বালানি তেল সরবরাহকারী ট্যাংকলরী পরিষ্কার করতে গিয়ে আবু মোঃ আবু সাঈদ (২২) নামের এক তরুনের মৃত্যু হয়েছে। এ সময় আবু সাঈদকে উদ্ধার করেতে গিয়ে তার বাবা ও ভাই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ সোমবার (২৭ নভেম্বর) সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসওরোড এলাকার মেঘনা ডিপোর ল্যান্ডিং স্টেশনে এ ঘটনা ঘটে।নিহত আবু সাঈদ গোদনাইল এসওরোড এলাকার নাজির মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত সাঈদের পিতা নাজির ও তার ছোট ভাই ফাহিম অসুস্থ হয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় ফাহিমকে নারায়ণগঞ্জের খানপুরে তিন’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবু সাঈদ গোদনাইল এলাকার বাসিন্দা৷ সে এসওরোডের ইসমাঈলের তেলের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতোএদিকে মৃত আবু সাঈদের বাবা নাজির জানায়, জাহাঙ্গীর নামের এক ট্যাংকলরীর মালিকের গাড়ি আমার ছেলে সবসময় পরিষ্কার করতো। রোববার রাতেও সে গাড়িটি সকালের মধ্যে তেল কুড়িয়ে পরিষ্কার করার জন্য বলে। তার কথায় ফাহিম গাড়ি পরিষ্কার করতে গিয়ে ট্যাংকলরীর ট্যাংকির মধ্যে (হাউজ) পড়ে যান। এ সময় ফাহিমকে উদ্ধার করে তার পিতা মোঃ নাজির। ফাহিমকে উদ্ধারের পর পিতা নাজিরও ট্যাংকিতে পরে গেলে পিতাকে বাঁচাতে বড় ছেলে আবু সাঈদ ট্যাংকিতে নামেন। এ সময় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পিতা নাজিরের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আবু সাঈদকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে এসওরোডের মা সুফিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে পরে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। নিহতের পিতা নাজিরের দাবি গাড়িতে ফার্নেস অয়েল থাকার কথা তারা জানতো তবে বিষাক্ত ক্যামিকেল থাকার অভিযোগ করেন তিনি। যা তারা অবগত ছিলেন না। ট্যাংকলরীর মালিক ইসমাইল হোসেন ঘটনার পর থেকে মোবাইলফোন বন্ধ রেখে আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি৷  বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মেঘনা অয়েল কোম্পানীর সিদ্ধিরগঞ্জের গোদনাইলের মেঘনা অয়েল ডিপোর সহকারী মহা ব্যবস্থাপক মোঃ লুৎফর রহমান বলেন, যে ট্যাংকলরীটিতে দুর্ঘটনা ঘটেছে তা আমাদের টার্মিনালে নয়, তাছাড়া ওই গাড়িতে আমাদের তেলও বহন করেনি তারা, কোন জায়গা থেকে কি নিয়ে এসেছে তা জানিনা দীর্ঘদিন লরীর ট্যাংকি পরিস্কার না করার কারণে হয়তো গ্যাস জমে দুর্ঘটনাটি ঘটেছে বলে ওই কর্মকর্তা মনে করেন৷নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান মতি বলেন, শুনেছি ট্যাংকলরীর ট্যাংকির ভেতরের তেল কুড়াতে গিয়ে বিষাক্ত গ্যাসে আবু সাঈদ নামে এক তরুনের মৃত্যু হয়েছে এবং তার বাবা ও ছোটভাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন৷ নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন বলেন, ট্যাংকলরীর ট্যাংকি থেকে ফার্নিস অয়েল চুরি করতে গিয়ে ট্যাংকির মধ্যে পড়ে আবু সাঈদ মারাগেছে৷   সিদ্ধিরগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা