শাহজাহান জনিঃ
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা নাজমুল হক খোকার নেতৃত্বে শিমরাইল থেকে এক বিশাল শান্তি মিছিল বের করেন৷ শুক্রবার (১ ডিসেম্বর২০২৩) বিকেলে শুরু হওয়া শান্তি মিছিলে নাসিক ৪ নং ওয়ার্ডের শিমরাইল, টেকপাড়াসহ আশপাশের কয়েক হাজার নারী এই শাম্তি মিছিলে অংশগ্রহন করেন৷ নাজমুল হক খোকার নেতৃত্বে মিছিলকারীরা শেখ হাসিনার নৌকা, শামীম ওসমানের নৌকা বলে শ্লোগান দিতে থাকে৷ বিশাল এই শান্তি মিছিলে আরও উপস্থিত ছিলেন নাসিক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নুরউদ্দিন মিয়া, যুবলীগ নেতা নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা জহিরুল হক, মনা মোতাহার, মহিলালীগ নেত্রী সুমি বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ৷ শামীম ওসমানের ছবি সংবলিত ব্যানার খচিত মিছিলটি শিমরাইল, টেকপাড়া, আটি, হাউজিংসহ বিভিন্ন এলাকা প্রদক্ষণ করে৷