বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৪:০৯

শামীম ওসমানের নির্বাচনী প্রচারণা শুরু

মোঃ আলমগীর হোসেনঃ

 

নারায়ণগঞ্জ – ৪ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী ( নৌকা প্রতীক) একেএম শামীম ওসমানের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে৷ মঙ্গলবার বিকেলে নাসিক ৫ নং ওয়ার্ড থেকে নৌকা মার্কার এই নির্বাচনী প্রচারণা ও মিছিল শুরু করা হয়৷ শিল্পপতি ও সমাজ সেবক মোঃ জালাল উদ্দিন আহমেদ এর নেতৃত্বে নির্বাচনী মিছিলে আরও ছিলেন সিদ্ধিরগঞ্জ সাবেক পৌরসভার প্রশাসক আওয়ামীলীগ নেতা আলহাজ আব্দুল মতিন প্রধান, নরায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য মোঃ রমজান আলীসহ আওয়মীলীগের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে একেএম শামীম ওসমানের নৌকা মার্কার নির্বাচনী মিছিল বের করে৷ নাসিক ৫ নং ওয়ার্ডের আমতলা থেকে মিছিলটি শুরু করে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা