বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৪:১০

নাসিক ৬ নং ওয়ার্ডে শামীম ওসমানের নৌকা মার্কার নির্বাচনী প্রচার ও মিছিল শুরু করলেন সিরাজ মন্ডলের নেতৃত্বে এলাকাবাসী

 

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

নারায়ণগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী একেএম শামীম ওসমান এর নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা ও মিছিল শুরু করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি, ও নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের নেতৃত্বে এলাকাবাসী৷ মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর ২০২৩) বিকেলে নির্বাচনী প্রচারনা শুরু করা হয়৷ মন্ডলপাড়া থেকে নৌকা মার্কার মিছিলটি বের করে ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে৷ দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে নারায়ণগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান আবারও নৌকা প্রতীক পাওয়া নাসিক ৬ নং ওয়ার্ডবাসীসহ সিদ্ধিরগঞ্জবাসী উচ্ছাসিত৷ সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের নেতৃত্বে নৌকা মার্কার নির্বাচনী প্রচারকালে ওয়ার্ডবাসী মিছিলকারীদলকে ৭ জানুয়ারী ২০২৪ সালের নির্বাচনে নৌকা মার্কার বিজয় চিহ্ন দেখায় হাত তুলে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা