সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, আজকে আমি আপনাদের বলতে চাই দেশটাকে বাঁচান, শেখ হাসিনাকে বাঁচান। নয়তো আমার মত ত্রিশ বছর পর এখানে কাউকে দাঁড়িয়ে বলতে হবে আমাদের রাজনীতি করার কথা ছিল না। শেখ হাসিনাকে হারিয়ে আমাদের এ অবস্থা। মাটির নিচে আমাদের সম্পদ আছে। এছাড়াও আমাদের ভৌগলিক এলাকা গুরুত্বপূর্ণ। চায়না, ইন্ডিয়া, রাশিয়া পৃথিবীর বৃহৎ শক্তি। কেউ কেউ ধরেন এই সিদ্ধিরগঞ্জে বাজারের মাটি দখল করতে চায়। এখানে ঘাঁটি তৈরি করতে চায়। পানির নিচে নিউক্লিয়ার বোমা রাখতে চায়। রোহিঙ্গাদের ব্যাবহার করতে চায়। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নাসিক ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল. ও সিআইখোলাপাইনাদি ও সিদ্ধিরগঞ্জপুল এলাকায় এই নির্বাচনী ঊঠান বৈঠকের অংশ নিয়ে একথা বলেন তিনি।
হিরাঝিল আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতির সভাপতি হাবিুল্লাহর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি আরও বলেন,আমাদের ভৌগলিক সীমা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। বঙ্গবন্ধুকেও একই শর্ত দেয়া হয়েছিল। জাতির পিতার সাথে তার কন্যার তফাৎ আছে। জাতির পিতা সবাইকে বিশ্বাস করেছিলেন। বাঙালি কোনদিন তার ক্ষতি করবে না এই বিশ্বাস তার ছিল। কোন পিতা, মাতা কী বিশ্বাস করবে তার সন্তান তাকে হত্যা করতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। না হয়ে তিনি স্বাধীনতা সংগ্রাম হয়েছিল।
আমরা পঁচাত্তরের পরে এসেছি রাজনীতিতে। আমাদের রাজনীতি করার কথা ছিল না। আমরা আমাদের শৈশব, যৌবন পাইনি৷ কখন বড় হয়ে গেছি বলতেও পারি না। ১৬ জুন ২০০১ সালে বোমা হামলায় আমার হাত খুলে পড়ল। মানুষের রক্ত এত গরম হতে পারে আমার ধারণা ছিল না। পার্লামেন্টে পতিতাপল্লীর গডফাদারদের থেকে উপঢৌকন নেয়ার ছবি দেখানোর পর বলেছিল ম্যাডাম খালেদা জিয়া, আমাকে দেখে নিবে। এভাবে দেখবেন বুঝিনি
তিনি আরো বলেন, বোমা হামলার পর বেগম খালেদা জিয়া বলেছিল জাতির পিতার পরিবারের নিরাপত্তা আইন পাশ করতে নাকি আমরা নিজেদের ওপর এই বোমা হামলা ঘটিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান – সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন ভূইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, হিরাঝিল আবাসিক এলাকা সমাজকল্যান সমিতির সাধারন সম্পাদক ও অন্যান্য কর্মকর্তা সদস্য উপস্থিত ছিলেন৷ নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী ওমর ফারুক, যুবলীগ নেতা হিরাঝিলের বাসিন্দা মোঃ ফারুক হোসেনসহ অন্যারা উপস্থিত ছিলেন৷ এর আগে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী ওমর ফারুকের উদ্যোগে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শামীম ওসমান এমপি।