বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৪:০৭

সিদ্ধিরগঞ্জে সিটিকরপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গর্ভবতী নারূর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ময়লার গাড়ি পিকাপের ধাক্কায় অনি রানী (৩৩) নামের এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাসিকের সেই ময়লার গাড়ির চালক মোঃ ইকবাল হোসেন (৩৫) কে স্থানীয়রা আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে৷ গাড়িটি পুলিশ জব্দ করেছে৷ গাড়ি চালক ইকবাল নারায়ণগঞ্জ খানপুরের মোঃ খোকনের ছেলে৷ রোববার সকাল ৮ টায় সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

 

নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রামনপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবু বাড়িতে ভাড়া থাকতেন ও সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন গার্মেন্টে চাকরি করতেন।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সকালের দিকে কর্মস্থলে যাওয়ার পথে গর্ভবতী ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা