বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৩:৫৭

খালেদা জিয়ার রোগমুক্তি ও কোটা আন্দোলনে হতাহত ছাত্রদের মাগফিরাত কামনায় স্বেচ্ছাসেবকদলের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

স্বেচ্ছাসেবকদল নারায়ণগঞ্জ মগানগর ও সিদ্ধিরগঞ্জ থানার নেতৃবৃন্দের উদ্যােগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও কোটা আন্দোলনে হতহত ছাত্রদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনষ্ঠিত হয়েছে৷ গতকাল মঙ্গলবার বাদ আসর নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ১ নং ওয়ার্ডের পাইনাদি পূর্ব এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ন আহবায়ক মোঃ আক্তার হোসেন৷ সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগর নেতা মোঃ জনি ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল সিদ্ধিরগঞ্জ থানা শাখার যুগ্ন আহবায়ক মোঃ সেলিম৷ অনুষ্ঠানের আয়োজন করেন স্বেচ্ছাসেবক দলের সিদ্ধিরগঞ্জ থানা শাখার যুগ্ন আহবায়ক মোঃ হাবিবউল্লাহ হাবিব৷ দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোঃ রাসেল হোসেন ও মোঃ শাহিন৷ সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ তাজুল ইসলাম, মোঃ তুষার, মোঃ রাকিব, মোঃনয়ন ও মোঃ আদরসহ স্থানীয়রা৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা