বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৩:৫৭

আদমজী ইপিজেডে চাকরীতে বৈষাম্যের অভিযোগে চাকরী প্রত্যাশীদের বিক্ষোভ হামলা

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শিহাবঃ

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান আদমজী ইপিজেডে চাকরির বৈষাম্যের অভিযোগ তুলে চাকরী -প্রত্যাশীরা শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের আদমজী ইপিজেডেগেট ও সড়কে বিক্ষোভ করছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত চলে এ বিক্ষোভ কর্মসূচি। খবর পেয়ে সেনা বাহিনীর একটি দল ইপিজেডে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নিরাপত্তা রক্ষীরা ইপিজেডের প্রধন ফটক বন্ধ করে দিয়ে ইপিজেডের যাতায়াত কার্যক্রম বন্ধ রাখা হয় বেলা ২ টা পর্যন্ত।খোঁজ নিয়ে জানা গেছে, অর্ধসহস্রাধিক চাকরি প্রত্যাশী মানুষ একত্রিত হয়ে এ বিক্ষোভ করে। বিক্ষোভে অংশ নেওয়া আবুল বাসার, মোঃ শাহাআলম, মোঃ রফিকুল ইসলামসহ আরও অনেকেই অভিযোগ করেন চাকরির ক্ষেত্রে ছেলেদের অবমূল্যায়ন করা হচ্ছে আর মেয়েদের চাকরি দেয়া হয়। এই অভিযোগ দীর্ঘদিনের।গতকাল রোববার সকালে কয়েকজন ছেলে চাকরির জন্য ইপিজেড প্রবেশ করলে তাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী সদস্যরা উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন।রক্তাক্ত অবস্থায় এক যুবকের সাথে কথা বললে তিনি জানান, আজ চাকরির জন্য তারা পাঁচজন ইপিজেডের ভেতরে প্রবেশ করেন। পরে তারা ই-স্টার নামক ফ্যাক্টরিতে গেলে তাদের আটকানো হয় এবং নিজেদের ছাত্র পরিচয় দিলেই তাদেরকে মারধর করা হয়। আমরা পড়াশুনার পাশাপাশি চাকরি করতে চাই।আহত আরও একজন বলেন , আমরা যখন ছাত্রদের পরিচয় দেই এতে আরও বেশি ক্ষিপ্ত হন হামলাকারীরা।ওই যুবক বলেন, আমরা চাকরির জন্য মিছিল করেছি।যুবকদের উপর হামলা সত্যতা জানতে আদমজী ইপিজেডস্থ ই-স্টার নামক ফ্যাক্টরির হিসাবরক্ষক দীপঙ্করের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা কারো ওপর হামলা করিনি বরং বিক্ষোভকারীরা আমাদের ফ্যাক্টরির উপর হামলা চালিয়ে গ্লাসসহ বিভিন্ন কিছু ভাঙচুর করেছে। আমাদের কারখানার অনেক ক্ষতি হয়েছে।আদমজী ইপিজেডের (জিএম) মোঃ মাহবুব আহমেদ সিদ্দিক জানিয়েছেন, বিক্ষোভকারীদের উপর হামলা করা হয়নি, তারা উল্টো ভেতরে প্রবেশ করে কয়েকটি কারখানায় ইটপাটকেল মেরেছে। এরপর কারখানার কর্মকর্তারা তাদের আটকানোর চেষ্টা করেন। তিনি আরও বলেন এখানে মেয়েদের কর্মসংস্থান বেশী ছেলেদের কম তবে আলোচনা করে কিষয়টি মিমাংসা করবেন বলে তিনি জানিয়েনে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা