সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী মোঃ কামাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে এবং ধারালো অস্র দিয়ে কুপিয়েছে একদল দুর্বৃত্ত৷ ৭ দিন ধরে ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কামাল হোসেন। তার পরিবারবর্গকে ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্যও অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে গুরুতর অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার ( ৮-৮-২০২৪) দিবাগত রাত ১০ টার দিকে কামাল হোসেন (৫০) সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লায় নিজ বাসায় ফেরার পথে (অবঃ ক্যাপ্টেন হেলাল উদ্দিনের বাড়ির সামনে) ১৮-২০ জনের দুর্বৃত্ত দল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য তিতাসগ্যাসের ঠিকাদার মোঃ কামাল হোসেনের পথরোধ করে এলোপাথাড়িভাবে মারধর করতে থাকে৷ লোহার রড দিয়ে পেটাতে থাকে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। দৃর্বত্তরা কামাল হোসেনের বাম পা ও হাত ভেঙ্গে ফেলে এবং বুকে মাথায় একাধিকবার কুপিয়ে রক্তাক্ত জখম করে তার ডাকচিৎকার শুনে ও প্রথমে কেউ এগিয়ে আসেনি৷ কামাল হোসেনকে মৃত ভেবে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা৷ পরে স্থানীয়দের সহায়তায় তার পরিবারবর্গ তাকে উদ্ধার করে ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। হাসপাতালে কামাল হোসেনের কয়েকটি অপরারেশন করা হয়। কামাল হোসেনের মেয়ে আমেনা আক্তার বলেন,আমার বাবা আওয়ামীলীগের রাজনীতি করার কারণে পাইনাদি সিআইখোলা এলাকার কতিপয় দুস্কৃতিকারী বেধড়ক মারধর করে রড দিয়ে পিটিয়ে বাবার হাতপা ভেঙ্গে এবং ধারালো অস্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে মৃতভেবে রাস্তায় ফেলে যায় । আমেনা আক্তার আরও বলেন, বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন । অপরদিকে ওই দুস্কৃতিকারীরা আমাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে না গেলে আমাদের সকলকে প্রাণে মেরে ফেলবে বলেও অব্যাহতভাবে হুমকি প্রদান করে আসছে। কামাল হোসেনের পরিবারবর্গ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তার মেয়ে আমেনা আক্তার অভিযোগে জানিয়েছেন।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুবকর সিদ্দিক বলেন থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো৷