সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১১:০৭

সিদ্ধিরগঞ্জে ৬ টি পূজা মন্ডপ আয়োজকদের সাথে মতবিনিময় করেছেন অধ্যাপক মামুন মাহমুদ 

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে সিদ্ধিরগঞ্জের৬ টি পূজা মন্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির সাথে একমত বিনিময় করেছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ৷ মঙ্গলবার (৮-১০-২০২৪) সন্ধ্যায় ছয়টি মন্ডপ আয়োজকদের নগদ অর্থ শাড়িকাপড় ও লুঙ্গি উপহার হিসাবে দিয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ৷ অধ্যাপক মামুন মাহমুদ হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে বলেন আপনারা ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করুন৷ আমরা বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে আছি৷ ধর্ম বর্ণ গোত্র কোন ভেদাভেদ নাই আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশী৷ অধ্যাপক মামুন মাহমুদ আরো বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দিয়েছেন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসবে প্রতিটি পূজা মণ্ডপে নেতা কর্মীদের পাশে থাকার জন্য৷ আপনারা নির্ভয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আপনাদের শারদীয় দুর্গোৎ পূজা উদযাপন করুন কোন সমস্যা হলে মোকাবেলা করার জন্য বিএনপির নেতা কর্মীরা প্রস্তুত রয়েছেন৷ এ সময়ে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক খোকন বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা