শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি, বিকাল ৫:৩১

ইতিহাস বিকৃতি করেছে হাসিনা সরকার: অধ্যাপক মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জগন্নতম ইতিহাস বিকৃতি করেছে স্বৈরাচারী হাসিনা সরকার। তিনি হয়ত ভুলে গিয়েছিলেন বইয়ের পাতা থেকে ইতিহাস সৃষ্টি হয়না। ইতিহাস সৃষ্টি হয় মাটি ও মানুষের মধ্য থেকে আলো ও বাতাসের মধ্য থেকে চন্দ্র ও র্সূযের মধ্য থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করার আহবান জানিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সামরিক বাহিনীর বহু উচ্চপদস্থ কর্মকর্তা থাকা সত্বেও ৭১ সালে শহীদ জিয়াউর রহমান সামরিক বাহিনীর সাধারণ একজন মেজর হয়ে বিদ্রোহ করে চট্টগ্রামের সেনানিবাস থেকে অস্ত্রশস্ত্রসহ তার অনুগত বাহিনী নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে পাহারারত সকল সামরিক বাহিনীদের আত্মসমর্পন করিয়ে সেই বেতার কেন্দ্র দখল করেন। পরে বেতার কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে তিনি মহান মুক্তযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। প্রতিরোধ গড়ে তুলেছিলেন পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে৷ শহীদ জিয়াউর রহমানের ওই বীরত্বগাথা ইতিহাস যেন দেশের মানুষ জানতে না পারে স্বৈরাচারী হাসিনা সরকার পাঠ্যপুস্তকসহ সবজায়গা থেকে তা মুছে দিয়েছেন৷
আগামী ৭ই নভেম্ভর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার(৫ নভম্বের) রাত ৭ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওর্য়াড এর নয়াআটি মুক্তিনগর এলাকায় বিএনপির উদ্যোগে অয়োজিত প্রস্তুতি সভা ও ডেঙ্গু প্রতিরোধে দরিদ্রদের মাঝে মশারি বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসিক ৬ নম্বর ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্নসম্পাদক মেহেদী হাসান ফারহানের সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন , নাসিক ৩ নম্বর ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুস ছামাদ খান, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ৯ নম্বর ওর্য়াড বিএনপির সাবেক সভাপতি বাবুল প্রধান, ২ নম্বর ওর্য়াড বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা গুলজার হোসেন, আক্কেল আলী, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম মাস্টার, যুবদল নেতা রাকিবুল দেওয়ান , মো. সোহেল রহমান, ফারহান আহম্মেদ রুবেল, মাঈনুল হাসান, জিয়া, জাকারিয়া শাকিল, কন্ট্রাকটর ফজলু খান ও শ্রমিকদল নেতা আলমগীর হোসেন প্রমুখ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা