সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, বিকাল ৩:১২
এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার চিঠিটি নির্বাচন কমিশনে পাঠান। চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে।

জামায়াতে ইসলামী দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত ২২ জুলাই অনুষ্ঠিত জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, দলের বহিষ্কারের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই। তিনি বলেন, চিঠিটি স্পিকারের কাছ থেকে আসতে হবে, কারণ সংবিধানে দল থেকে বহিষ্কার হলে এমপি শূন্য হওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা