সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, বিকাল ৩:১৪
রাষ্ট্রপতির পদত্যাগের পর গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতির পদত্যাগের পর গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা উচিত। বৃহস্পতিবার (২৩ জুলাই) জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। তিনি হুঁশিয়ারি দেন, যদি সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আবারও ছাত্র-জনতার আন্দোলন গড়ে উঠতে পারে।

সমাবেশে তিনি বলেন, ‘সরকার যদি জাতীয় ঐক্যকে গুরুত্ব না দেয়, তাহলে তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘যেভাবে জুলাই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, প্রয়োজন হলে বাংলাদেশের ছাত্ররাই আবার এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে।’

এনসিপির জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা