শাহজাহান জনিঃ
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের শিমরাইল ক্যাম্পের পুলিশ মহাসড়কে কঠোর অবস্থানের কারণে মহাসড়কের শিমরাইল ক্যাম্পের এলাকাধীন মহাসড়কে শৃঙ্খলা আরও ফিরছে৷ গত তিন মাসে থ্রীহুইলারসহ ১২১৯ বিভিন্ন যামবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানাগেছে৷ আওয়ামীলীগ সরকারের পতনের পর গত অক্টোবর মাসে হাইওয়ের শিমরাইল ক্যাম্পের মামলা শুরু হয় মহাসড়কে যানবাহনের বিরুদ্ধে৷ অক্টোবর মাসে ২১২ টি, নভেম্ভর মাসে ৩৯০ টি, ডিসেম্বর মাসে ৬০৮ টিসহ ১২১৯ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে টিআই মোঃ আবু নাঈম সিদ্দিকী জানিয়েছেন৷ দায়েরকৃত মামলার গুলোর মধ্য রয়েছে থ্রীহুইলার ব্যাটারি চালিত ইজিবাইক, সিএনজি,লেগুনা,বাস, ট্রাকও পিকাপ৷ ৷ প্রতিমাসেই মহাসড়কে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মোঃ আবু নাঈম সিদ্দিকী বলেন, মহাসড়কে শৃৃঙ্খলা ফিরানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি৷