বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, দুপুর ২:৪২

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর পৌণে ৩ লাখ টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

রাত সাড়ে ১১ টার সময় এক ব্যবসায়ীর ২ লাখ ৮০ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন ছিনতাই করে দৌড়ে পালিয়েছে৷ ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া হাজেরা মার্কেট এলাকায় বিসমিল্লাহ টেলিকম নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে৷ অভিযোগে ওই প্রতিষ্ঠানের মালিক মোঃ শাহজামান বলেন রাত সাড়ে১১ টায় দোকান বন্ধ করে একটি ব্যাগে ২ লাখ ৮০ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন বহন করে বাসার উদ্দেশ্যে রওয়ানার সময় অজ্ঞাত ছিনতাইকারী এসে আমাকে লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে দৌড়ে পালায়৷ এ সময় তিনি ডাকচিৎকার দিলেও কেউ এগিয়ে আসেনি৷ এ খবর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পেয়ে রাতেই এসআই মোঃ ইলিয়াস হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহজামান সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানাগেছে৷ সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ মাসুম বিল্লাহ বলেন অভিযোগ পেয়েছি তদম্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷সোমবার দিনে দুপুরে একই এলাকা থেকে জামাল হোসেন সাগরের একটি মোটর সাইকেল সোমবার বিকেল ৩ টায় বাড়ির সিড়ির নিচ থেকে তালা কেটে চুরি হয়েছে বলে ভুক্তভোগী জামাল হোসেন সাগর জানিয়েছে

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা