বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, দুপুর ২:৪৮

মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে ১৫ দিনে ৩০০ যানবাহনের বিরুদ্ধে মামলা, অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহজাহান জনিঃ
ঢাকা চট্রগ্রাম সিলেট মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল, সাইনবোর্ড ও তারাব এলাকায় অভিযান চালিয়ে থ্রীহুইলারসহ ৩ শতাধিক বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মহাসড়কের দুপাশে থাকা কয়েকশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ৭ টি ট্রাক বোঝাই করে উচ্ছেদকৃত অবৈধ স্থপনার বাঁশ, খুঁটি, টুলসহ বিভিন্ন অবৈধ মালামাল সরিয়ে ডাম্পিং করেছে হাইওয়ে পুলিশ।গত ১৪ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী পর্যন্ত ১৫ দিনব্যাপী চলে অভিযান। হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের শিমরাইল ক্যাম্পের ইনার্জ টিআই মোঃ আবু নাঈম সিদ্দিকী বলেন, মহাসড়কে ১৫ দিনের স্পেশাল অভিযান শেষ হলেও আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে। তিনি বলেন আমাদের কঠোর অবস্থানের কারণে মহাসড়কের শিমরাইল ক্যাম্পের এলাকাধীন মহাসড়কে শৃঙ্খলা আরও ফিরছে।এদিকে গত তিন মাসে থ্রীহুইলারসহ ১২১৯ বিভিন্ন যামবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। আওয়ামীলীগ সরকারের পতনের পর গত অক্টোবর মাসে হাইওয়ের শিমরাইল ক্যাম্পের মামলা শুরু হয় মহাসড়কে যানবাহনের বিরুদ্ধে। অক্টোবর মাসে ২১২ টি, নভেম্ভর মাসে ৩৯০ টি, ডিসেম্বর মাসে ৬০৮ টিসহ ১২১৯ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে টিআই মোঃ আবু নাঈম সিদ্দিকী জানিয়েছেন৷ দায়েরকৃত মামলার গুলোর মধ্য রয়েছে থ্রীহুইলার ব্যাটারি চালিত ইজিবাইক, সিএনজি,লেগুনা,বাস, ট্রাকও পিকাপ। প্রতিমাসেই মহাসড়কে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মোঃ আবু নাঈম সিদ্দিকী বলেন, মহাসড়কে শৃৃঙ্খলা ফিরানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে এখানে পুলিশের সংকটও রয়েছে বলে জানাগেছে৷ ক্যাম্প ইনচার্জ টিআই মোঃ আবু নাঈম সিদ্দিকী বলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি স্যার ও হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বিঘ্নে যানবাহন চলাচল রাখতে আমরা কাজ করে যাচ্ছি৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা