বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৩:০৯

আদমজী ইপিজেডের অসুস্থ শ্রমিক লিমা ছুটি চেয়েও পায়নি কর্মস্থলেই মৃত্যু প্রতিবাদে সহকর্মীদের বিক্ষোভ, কারখানা ছুটি ঘোষণা

কামাল হোসেন নারায়ণগযঞ্জ থেকেঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের অনন্ত এ্যাপারেলস লিঃ এর শ্রমিক লিমা আক্তার (২৪) অসুস্থ থাকায় কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েও পায়নি অবশেষে কর্মস্থলেই মৃত্যুবরণ করার অভিযোগ পাওয়াগেছে। এর প্রতিবাদে গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই কারখানার শ্রমিকরা ইপিজেডের মধ্যে লিমার মৃত্যুর জন্য কারখানা কর্তৃপক্ষকে দায়ী করে বিক্ষোভ করেন। অবস্থা বেগতিক দেখে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।
কাজল, ফাতিমা রাহিমা, নয়ন, নজরুলসহ অন্যান্য শ্রমিকরা জানান, মঙ্গলবার কারখানায় কাজ করার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিমা আক্তার। অসুস্থ হওয়া সত্তেও কর্তৃপক্ষ তাকে চিকিৎসা সেবা নিতে ছুটি দেয়নি। ফলে ওই শ্রমিক কাজ করতে থাকেন। একসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার পরে তাকে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরহাদহোসেন তাকে মৃত ঘোষণা করেন।এরপর সহকর্মীর মৃত্যুর সংবাদের ক্ষোভে গতকাল বুধবার সকালে শত শত শ্রমিক কাজ বন্ধ করে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অভিযোগ অসুস্থ হওয়ার পরও লিমা আক্তারকে ছুটি না দিয়ে কর্তৃপক্ষ অমানবিক কাজ করছে এমনকি তাকে চিকিৎসা সেবাও দেওয়া হয়নি যার কারণে কর্মস্থলে কাজ করতে করতে মৃত্যুরকোলে ঢলে পড়েন লিমা আক্তার। অনন্ত অ্যাপারেলসের লিমিটেড এর এইচআর (প্রশাসন) ম্যানেজার নাজমুল হক বলেন, আমরা মৃত শ্রমিককে ছুটি দেইনি তা সঠিক নয় বলে তিনি দাবি করেন। লিজা অসুস্থ হওয়ার পরপরই তাকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর সেখানে তার মৃত্যু হয়। লিমা আক্তারের স্বামী মোঃ কাউসার বলেন আমার স্ত্রী গত কয়েকদিন ধরে ঠান্ডাজনিত কারণে অসুস্থ থাকায় কাজে যেতে চায়নি কিন্তু গত মঙ্গলবার আদমজী ইপিজেড এর অনন্ত এ্যাপারেলস থেকে ফোন করে কাজে নিয়ে যাওয়া হয়েছে এবং আমার স্ত্রী কর্তৃপক্ষের কাছে ছুটি চাইলেও ছুটি দেওয়া হয়নি অসুস্থ লিমা কাজ করতে করতে কারখানার মধ্যেই মৃত্যুবরণ করেছে বলে খবর পাই। লিমা আক্তার এর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বারের চরবকল এলাকায়। সে সিদ্ধিরগঞ্জের আদমজীর কদমতলীতে স্বামীর সাথে বসবাস করতেন। তার ৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে বলে জানাগেছে। লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে৷

এ বিষয়ে আদমজী ইপিজেডের (বেপজার) জিএম মাহবুব আহমেদ সিদ্দিক বলেন গতকাল রাতে ওই নারী শ্রমিক অসুস্থ হলে তাকে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।অসুস্থ হওয়া সত্ত্ওে মালিকপক্ষ লিজা আক্তারকে ছুটি দিতে অসম্মতির অভিযোগ সম্পর্কে বেপজার জিএম মাহবুব আহমেদ সিদ্দিক বলেন এমন ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা