শাহজাহান জনিঃ
গতকাল সোমবার ভোর রাতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের আলআমিন গাশেৃন্টের সামনে থেকে চট্রগ্রামগামী নিষিদ্ধ পলিথিন বোঝাই একটি কাভার্ডভ্যাসহ ২ জনকে আটক করেছে হাইওয়েপুলিশের শিমরাইল ক্যাম্পের পুলিশ। আটককৃতরা হলেন কাভার্ডভ্যানের চালক মোঃ ফারুক ও তার সহকারী মোঃ রফিক। হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) মো. আবু নাঈম সিদ্দিকী বলেন, ভোর রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলামিন গার্মেন্টসের সামনে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেতে চট্রগ্রামগামী একটি কাভার্ডভ্যান আটক করে তলাশি চালিয়ে দুই হাজার ৮০৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয় যার আনুমানিক বাজারমূল্য চার লক্ষাধিক টাকা। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।