রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৯:২২

সিদ্ধিরগঞ্জে নারী রোহিঙ্গা বিদ্রোহীসহ গ্রেপ্তার ৬ জন ১০ দিনের রিমান্ডে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের (নাসিক) ৪ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের ভূমিপল­ী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) পাঁচ সদস্যসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানায় পৃথকদুটি মামলা দায়ের করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- মায়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আতাউল্লাহ (৪৮), আরাকান রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (২৪), মায়ানমারের আরাকান রাজ্যের মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও আরাকান রাজ্যের নুর আলমের ছেলে মোঃ হাসান (১৫)। এর আগে ১৭ মার্চ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। পরবর্তীতে গতকাল মঙ্গলবার তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। মামলার এজাহারে জানাগেছে, আসামীরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় এর আগে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। আইনশঙ্খলা বাহিনী গোপন সংবাদ পায় যে আসামীরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে গোপন বৈঠক করছে। পরবর্তীতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, রোহিঙ্গা নাগরিকসহ ৬ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ কাইয়ুম খান জানান, আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা