রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৯:২২

আদমজী বিহারী কলোনীর সাবনাম নিখোঁজ সন্ধান চান পরিবার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
আদমজী বিহারী কলোনীর আঃ গফুরের মেয়ে সাবনাম (৩১) গত রোববার (২৩ মার্চ) থেকে নিখোঁজ রয়েছেন৷ সাবনামের ভাই রাজা জানায়, সাবনাম রোববার সকাল ১০ টার দিকে বিহারী কলোনীর বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি৷ আত্মীয় স্বজনসহ সর্বত্র খোঁজ খবর নিয়ে সাবনামের কোন সন্ধান পাওয়া যায়নি৷ এ ব্যাপারে সাবনামের ভাই রাজা সিদ্ধিরগঞ্জ থানায় গত ২৪ মার্চ একটি জিডি( নং ১৫৩৩) করেছেন ৷ কেউ যদি সাবনামের সন্ধান পান তাহলে সাবনামের ভাই রাজার মোবাইল নাম্বারে ( ০১৯৮৭২৭৬৭৩২) অথবা সাবনামের মামা মোঃ সুরুজের মোবাইল নাম্বারে ( ০১৯২৯৩৫৪৩৬৫) যোগাযোগ করার জন্য রাজা ও সুরুজ অনুরোধ জানিয়েছেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা