বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৪:১৩

জনগণের ভোটের অধিকার পুনুরুদ্ধার না হওয়া পর্যন্ত নেতাকর্মী নিয়ে রাজপথ ছাড়বো না – অধ্যাপক মামুন মাহমুদ

শাহজাহান জনিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় তাই বিএনপি জনগণের ভোটের অধিকার পুনুরুদ্ধার না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তিনি৷ দীর্ঘ ১৭ বছর পর নারায়ণগঞ্জের ঐতিহাসিক ফতুল্লা ডিআইটি মাঠে সমাবেশ করেছে বিএনপি। ২০০৮ সালে এই ময়দানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জনসভা করেছিলেন৷ শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে এই সমাবেশ।অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সেই লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বিগত ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। রাজপথ ছেড়ে কেউ যায়নি। এবারও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবো না।’
বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেন, এই সরকার শপথ নেয়ার দিন বলেছিল দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা সরে যাবে। তবে নির্বাচন নিয়ে কোনো ধরণের টালবাহানা করলে ছাড় দেয়া হবে না বলেও হুঁশয়ারি দেন তিনি।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিএনপি একমাত্র দল যারা জনগণের সঙ্গে আছে। আজকের এই মাঠে যারা এসেছেন, তাদের জলাবদ্ধতার সমস্যার সমাধান হয়নি। নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এই সমস্যা সমাধান হবে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপি প্রতিহত করবে। আমাদের সন্তানরা স্কুলে যেতে পারবে।’ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু সমাবেশে সভাপতিত্ব করেন৷ অনুঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপিরপ্রথম যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মাদ চৌধুরী ৷ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ৷ সমাবেশে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচন দিন। নির্বাচিত হয়ে ক্ষমতায় বসুন৷ যুগ্ন আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, ‘আজ অনেকে বলছেন এই সরকারের ৫ বছর থাকতে হবে। কিন্তু ৫ বছর নয়, ৫০ বছর থাকুন। তবে নির্বাচিত হয়ে আসুন।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ‘আন্দোলনের সময় যারা রাজপথে ছিলেন তাদেরই এবার মূল্যায়ন করতে হবে। দলের কেউ যেন তৃণমূল নেতাদের অবমূল্যায়ন না করে সেদিকে গুরুত্ব দিতে হবে।’ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ‘মামলা-হামলার মধ্যেও যারা দলের পতাকা হাতে ধরে রেখেছেন, তারা যেন নতুন মুখের ভিড়ে হারিয়ে না যান। তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা