সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১০:০৬

সিদ্ধিরগঞ্জে ২শ পিস ইয়াবাসহ মাদক কারবারি পারভেজ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে থেকে তল্লাশি চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ পারভেজ (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পারভেজ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়া আবুল হোসেনের ছেলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম বলেন গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড রাস্তার দক্ষিন পার্শ্বে লেগুনা স্ট্যান্ড ফুট ওভার ব্রীজের নীচে তল্লাশি চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ হাতে নাতে পারভেজকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা