রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৭:১৪

ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয়দানকারী শিমরাইলমোড়ের পরিবহনে চাঁদাবাজি অভিযোগে সাগর গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদেরের ভাগিনা পরিচয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে শফি আলম চৌধুরী সাগরকে (৪০) পুলিশ গ্রেপ্তার করেছে । গত সোমবার বিকেলে তাকে পুলিশ প্রথমে চাঁদাবাজির অভিযোগে আটক করে তদন্ত করে চঁদাবাজির সত্যতা পেয়ে রাতে তার নামে একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। গতকাল মঙ্গলবার(২৯ জুলাই) সকালে পুলিশ সাগরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে। সাগর চৌধুরী ঢাকা চট্রগ্রাম মহাসড়কের শিমরাইলমোড়ে বিভিন্ন পরিবহন এর প্রতিটি থেকে ৪০০- ৫০০ করে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। সে বিগত আওয়ামীলী সরকারের সময়ে সড়কও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয়ে বেপরোয়াভাবে পরিবহন থেকে চাঁদা উত্তোলন করেছে বলে পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন। সোনারগাঁয়ের বাসিন্দা নিউ বেকার বাস চালক রাজিব অভিযোগে জানায় গত শুক্রবার শিমরাইলমোড়ে চাঁদার জন্য সাগর ৭-৮ জন লোক নিয়ে রাজিবও তার হেলপারকে মারধর করে। গত সোমবার দুপুরে আবার সাগর চৌধুরী ভাড়াটে লোকজন নিয়ে রাজিবের ওপর হামলা চালায় এবংগাড়ির গøাস ভাংচুর করে। সাগর সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় ঘর ভাড়া নিয়ে পরিবহন থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছে। এ ঘটনায় রাজিব সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ প্রথমে সাগরকে আটক করে তদন্ত শেষে চাঁদাবাজি ও মারধরের সত্যতা পেয়ে চাঁদাবাজি মামলা রেকর্ড করে এবং সাগর চৌধুরীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরিবহন চঁঅদাবাজ সাগর গ্রেপ্তারের খবরে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীুর আলম সাগর চৌধুরীর পরিবহন থেকে চাঁদাবাজির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তাকে আমরা আদালতে পাঠিয়েছি। সাগরের গ্রামের বাড়ি নোয়াখালী৷ সে নাসিক ৩ নং ওয়ার্ডে ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা উত্তোলন করছিল বলে পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা