বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, দুপুর ১:৩৭

শ্রমিকদলের আসলাম ও তরুণ দলের তোফা গ্রেপ্তার, ৩০ দিনের ডিটেনশন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক সিদ্ধিরগঞ্জের এসওরোডের মন্ডলপাড়ার বাসিন্দা এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি সিদ্ধিরগঞ্জের আজিবপুর কোনাপাড়ার বাসিন্দা টি.এইচ তোফাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৬ আগস্ট) মধ্য রাতে নাসিক ৬ ও ৪ নং ওয়ার্ড থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গসংগঠনের এই শীর্ষ দুই নেতাকে আটক করা হয়েছে। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতের অভিযোগ তাদের বিরুদ্ধে। যার ফলে গত রাতে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সমকালকে বলেন,ওই দুই নেতার তেল সেক্টর, ফুটপাতসহ বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগের কারণে তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সমূহ যাচাই বাছাই করে সত্যতা পাওয়াগেছে এবং তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনুর আলম বলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক এসএম আসলাম ও জেলা তরুণদলের সভাপতি টিএইচ তোফার বিরুদ্ধে তেল সেক্টর ও ফুটপাতের দোকানীদের কাছ থেকে চাঁদ আদায়াসহ নানা অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন এসপি স্যারের মাধ্যমে ওই দুজনের ডিটেনশন ( আটকাদেশ) চেয়েছি জেলা প্রশাসকের কাছে। বিজ্ঞ জেলা প্রশাসক ওই আবেদনের পরিপ্রেক্ষিতে টি এইচ তোফা ও এস এম আসলাম’দের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারা মোতাবেক ৩০(ত্রিশ) দিনের আটকাদেশ (ডিটেনশন) প্রদান করেছেন। তাদের ৩০ দিনের আটকাদেশ ও জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা