রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে সফর, ১৪৪৮ হিজরি, সন্ধ্যা ৭:২৮

চাঁদাবাজির ঘটনায় সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই নেতা বহিষ্কার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি এসএম আসলাম এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।গতকাল রোববার (১০ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।এর আগে গত ৬ আগস্ট রাতে নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী এসও এলাকা থেকে এসএম আসলাম এবং ৪ নং ওয়ার্ডের আজিবপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার এসএম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহবায়ক ও টিএইচ তোফা জেলা তরুণদলের সভাপতি ছিলেন। তাদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ৩০ দিন কারাভোগের আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। তারা জেল হাজতে রয়েছেন৷ পুলিশ সুত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গসংগঠনের এই শীর্ষ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ ডিবির টিম তাদের আটক করে৷ পরে তাদের বিরুদ্ধে অভিযোগ যাচাই শেষে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা