রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৮:২৩

তারেক রহমানের পক্ষে সিদ্ধিরগঞ্জের ৮টি পূজা মন্ডপে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান করলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ

শাহজাহান জনিঃ
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ৮টি পুজা মন্ডপে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে মন্ডপের দায়িত্বে থাকা পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতে আর্থিক অনুদান ও শাড়িকাপড় লুঙ্গী উপহার হিসেবে তুলে দেন।
অনুষ্ঠানে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনায় বিশ্বাস করে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করবে। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে রেইন-বো নেশন হিসেবে গড়ে তুলা হবে। অর্থাৎ সেটি হবে সকল জাতি, সকল ধর্ম, সকল বণর্, পাহাড়ি, সমতল এবং সকল মত- পথের মানুষ মিলে একটি অসম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ। যে বাংলাদেশে ১৮ কোটি মানুষই বাংলাদেশী হিসেবে পরিচিত হবে। এখানে সব ধর্মের সমান অধিকার থাকবে, সব মানুষের সমান অধিকার থাকবে। যে ধর্মে বিশ্বাস করে সে-ও যে অধিকার রাখবে, যে ধর্মে বিশ্বাস করে না সে-ও এক-ই অধিকার নিয়ে এদেশের নাগরিক হিসেবে বসবাস করবে। এরকম একটি অসম্প্রদায়িক, বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ নির্মাণ করতে চায় বিএনপি।
পূজা কমিটির নেতৃবৃন্দ এসময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।
অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রিয়াজুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাস, সিদ্ধিগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র বর্মন , গোদনাইল হাজারীবাগ দুর্গা মন্দিরের সভাপতি পবিত্র চন্দ্র বর্মন এবং ২নং ঢাকেশ্বরী মন্দিরের সাধারণ সম্পাদক মাদব চন্দ্র দাস। এসময়ে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শেফালী রাণী দাসসহ পূজা মন্ডপগুলোর নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা