রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে সফর, ১৪৪৮ হিজরি, সন্ধ্যা ৭:২৬

কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক নিহত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন।গত ২ অক্টোবর বৃহস্পতিবার সকালে কাঁচপুর সেতুর ওপরে এ দুর্ঘটনায় ঘটে। নিহতরা হলেন মোঃ রাকিব হোসেন (২৭) ও মোঃ সাগর(২৬)৷ উভয়েই পেশা ট্রাক চালক৷
হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মোঃ জুলহাস উদ্দিন জানান, ওই দুই ট্রাক চালক একটি বিকল ট্রাক রশি ও বাশঁ দিয়ে বেধেঁ অপর একটি ট্রাকের সাহায্যে ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সাথে আটকে যায়। পরের ট্রাক রেখে দুইজন রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতের রাকিবের বাড়ি ময়মনসিংহের গফরগাওয়ের পাচুয়া পশ্চিমপাড়া গ্রামে তার বাবার নাম মোঃ রফিকুল ইসলাম৷ এবং সাগরের বাড়ি রংপুরের কাউনিয়ার চন্ডীপুর গ্রামে তার বাবার নাম মৃত শাহআলম৷ হাইওয়ে পুলিশের টি আই মোঃ জুলহাস উদ্দিন বলেন লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছি৷ এ ঘটনায় নিহত সাগরের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা