রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৮:২৩

আমরা কেউ নেতা নই আপনাদের সেবক – অধ্যাপক মামুন মাহমুদ

শাহজাহান জনিঃ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন আমাদের নেতা তারেক রহমান শাসক হতে চাননা তিনি আপনাদের সেবক হতে চান৷ গত ১৫ বছর আপনারা যাদেরকে ভোট দিয়েছেন তারা আপনাদের শাসক হয়েছেন, আপনাদের ভোটে কেন আমরা শাসক হবো? আমরা আপনাদের কাছে ঋণী থাকবো, কৃতজ্ঞ থাকবো৷ মামুন মাহমুদ উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন আপনারা ভোটের মালিক, রাজ্যের মালিক আপনারা এলাকার মালিক আপনারা যদি দয়া করে আমাদের ধানের শীষে ভোট দেন তাহলে দেশ পরিচালনার দায়িত্ব আমাদের দলনেতা তারেক রহমান পান সেক্ষত্রে আমাদের নেতা তারেক রহমান আপনাদের শাসন করতে চাননা৷ তারেক রহমান বলেছেন জনগন ও সাধারন ভোটাররা আমাদের ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেন সেই বিষয়ে ৩১ দফার একটি নির্দিশিকা আপনাদের সামনে দিয়েছেন৷ অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন দল যদি আমাকে মনোনয়ন দেন আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হতে পারলে এখনো যেমনি আপনাদের পাশে আছি তখনই আপনাদের পাশে থাকবো আপনাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনবো আপনাদের সেবা করবো আপনাদের পাশে থাকবো সেবক হিসেবে শাসক হিসেবে নয়৷ গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে নাসিক ৮ নং ওয়ার্ডে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচারণায় উঠান বৈঠক ও লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ৷ এসব কথা বলেন৷
নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন শেখ এর সভাপতিত্বে
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, রিয়াজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমূখ।
উঠান বৈঠকে অধ্যাপক মামুন মাহমুদ জনগণের উদ্দেশ্য বলেন, আমরা কেউ নেতা নই, আপনাদের সেবক।
আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে ৩১ দফার ভিত্তিতে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলবো৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা