বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ১১:৫৮

সংবাদপত্রের প্রবীন সুপারভাইজার লোকমান হোসেন আর নেই

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির শেয়ারহোল্ডার ও কাচপুর সেন্টার প্রবীন সুপারভাইজার মোঃ লোকমান হোসেন ইন্তেকাল করেছেন৷ ইন্না-লিল্লাহ…. রাজিউন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর৷ গত মঙ্গলবার দিবাগত রাত১১ টায় তিনি গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার লুলিকান্দিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ তিনি সিদ্ধিরগঞ্জে বসবাস করতেন এবং দীর্ঘ ৪৫ বছর ধরে সংবাদপত্রের সাথে নিবীড়ভাবে জড়িত ছিলেন৷ মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন৷ গতকাল বুধবার বাদ যোহর মরহুমের লাশের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা