রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে সফর, ১৪৪৮ হিজরি, বিকাল ৫:১১

সিদ্ধিরগঞ্জের পাইনাদিতে এক নারীর আত্মহত্যার অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি কামাল হোসেন ঃ
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের, মিজমিজি পাইনাদি কেন্দ্রীয় কবরস্থানের পিছে স্বপন হাউস এর স্বপন মিয়ার ভাড়াটিয়া লিমা আক্তার গত শনিবার আত্মহত্যা করেছে বলে জানাগেছে৷
ঘটনাস্থলে গিয়ে জানা যায় পাশের রুমের লিমার বাচ্চা কান্না করেছে শব্দ শুনে পাশের বাসার লোকজন লিমার ঘরের দরজায় টোকা দেয় কোন সারা শব্দ পায়নি পরে ঘরের ভিতরে তাকিয়ে দেখে যে লিমা গলাশ দড়ি দিয়ে ঝুলে আছে। পরে ভাড়াটিয়া তার বাড়ির মালিককে ডাক দিয়ে নিয়ে আসে। তারপর বাড়ির মালিক পুলিশে জানায় বিষয়টি, পাশাপাশি লিমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বাড়িতে আনে। লিমার স্বামী বলেন যে আমি গার্মেন্টসের কর্মকর্তা ছিলাম আমাকে ফোন দিয়ে বলে যে আমার বউ আত্মহত্যা করেছে সাথে সাথে আমি বাসায় এসে দেখি আমার বউ ফাঁসি দিয়েছে এই অবস্থা আমি অবাক।লিমার স্বামী আমাদের জানান লিমার সাথে কোন প্রকারের ঝগড়া বিবাদ হয়নি। লিমার গ্রামের বাড়ি পটুয়াখালী
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ এসে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা