শাহজাহান জনিঃ
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সফল অভিযানে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত থানা পুলিশের অভিযানে গত ১০ মাসে ৪৩০ টি মামলা দায়ের করা হয়েছে । এর মধ্যে ১৭১ টি রয়েছে মাদক মামলা৷ বিপুল সংখ্যক মাদক উদ্ধারের সাথে গ্রেপ্তার ও হয় মাদক কারবারীরা৷গত ১০ মাসে উদ্ধার কৃত মাদকের মধ্যে রয়েছে ইয়াবা ৫৫৭৫ পিছ, গাঁজা ৪৬ কেজি ৩৭০ গ্রাম, হিরোইন ২১৯.৩৫ গ্রাম, ফেন্সিডিল ৭৯ বোতল ও দেশী মদ ১৫ লিটার৷ মাদকসহ বিভিন্ন অপরাধে গত ১০ মাসে ৪৩০ টি মামলা দায়ের করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। প্রত্যেকটি মামলায় আসামী গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ৷
বিভিন্ন ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে সিদ্ধিরগঞ্জ পুলিশ তৎপর রয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম সাংবাদিকদের সাথে আলাপকালে গত মঙ্গলবার দুপুরে বলেন, গত ১০ মাসে বিভিন্ন অপরাধে মোট ৪৩০ টি মামলা দায়ের হয়েছে। তাঁর মধ্যেই ১৭১ টি মাদক মামলা। প্রত্যেকটি মামলায় আসামী গ্রেপ্তার হয়েছে এবং ওয়ারেন্ট এর আসামীও গ্রেপ্তার করা হয়েছে। গত ২৫ শে জানুয়ারি থেকে ২৫ শে অক্টোবর পর্যন্ত নিয়মিত মামলায় ৬৯৬ জন আসামী গ্রেপ্তার করা হয়।
বিশেষ করে মাদকের ১৭১ টি মামলায় আসামী গ্রেপ্তার এবং মাদক উদ্ধার হয়েছে। থানায় দায়েরকৃত অন্যান্য মামলার মধ্যে রয়েছে খুন, ডাকাতি, দ্রুত বিচার, অস্ত্র মামলা, দস্যুতা, অপহরণ, চাঁদাবাজি, বৈষম্যবিরোধী হত্যা মামলা, ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি, সড়ক দুর্ঘটনা।
সিদ্ধিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম আরও বলেন, আমার থানা পুলিশ পাড়া মহল্লার সাধারণ জনগনের জানমালের নিরাপত্তা দিতে সর্বদাই প্রস্তুত রয়েছে। মাদক সহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমাদের শ্রদ্ধেয় নারায়ণগঞ্জ পুলিশ সুপারেরর দিকনির্দেশনায় আমরা নির্বিকভাবে কাজ করে যাচ্ছি। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান ওসি মোহাম্মাদ শাহিনুর আলম।