রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, ভোর ৫:৫৭

সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে আতঙ্ক ৭ শ্রমিক অসুস্থ, একাধিক ভবনে ফাটল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়৷ তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সারাদেশের ন্যায় সিদ্ধিরগঞ্জেও তীব্র ভূমিকম্প অনুভূত হলে এর প্রভাবে ফাটল দেখা দেয় বিভিন্ন এলাকার বিভিন্ন ভবনে৷ ভূমিকম্পের সময় আদমজী ইপিজেডের অনন্ত ওয়াশিং লিমিটেড এর ৬ নারী ও সিম্বা ফ্যাশন লিমিটেড এর ১ পুরুষ শ্রমিক ভয়ে আতংকিত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অসুস্থ হয়ে যায়৷ তাদেরকে ইপিজেডের হাসপাতালে চিকিৎসা দেয়ার পর ৩ শ্রমিককে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্বাবধায়ক আবুল বাশার৷

স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জের সিদ্দিকিয়া মাদ্রাসার ভবনের ছদের ওপর দেয়াল ধসে পড়ে এবং আশেপাশের একাধিক ভবনে ফাটল দেখা দেয়।

এছাড়া, সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকার ৫ নং রোডের দুইটি বাড়ি ও দুই নং রোডের একটি বাড়ি একটির ওপর আরেকটি হেলে পড়েছে৷ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমানের মুজিব ভবন ও মুজিব মার্কেটের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে৷
এছাড়াও হিরাঝিল সিদ্ধিরগঞ্জপুল নতুন মহল্লা এলাকায় একাধিক ভবনের ফাটল দেখা গেছে। হিরাঝিল এলাকার
সিটি ইন্টারন্যাশনাল স্কুলের দেিয়ালে ফাটল দেখা দিয়েছে৷ স্কুলের বাংলা শাখার মিডিয়ামের ইনচার্জ আব্দুর নূর ও ডে কেয়ার শাখার ইনচার্জ কামাল উদ্দিন দ্রুত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেন। স্কুল কর্তৃপক্ষ জানায়, ভেনাস এডোকেশন সোসাইটির আয়োজনে সেদিন বৃত্তি পরীক্ষা ছিল, যেখানে বিভিন্ন স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাড়াহুড়ো করে ও আতংকিত হয়ে স্কুল থেকে নামতে গিয়ে অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে ভীতি আতংক কাজ করেছে৷ রনি সিটির বাসিন্দা লিপি বেগম বলেন আমার বাড়ির সিড়ি ও রান্না ঘরের টাইলস ফেটেগেছে৷ মক্কীনগর এলাকার বাসিন্দা মোঃ নুরুল ইসলাম বলেন অনেক বাড়ির দেওয়াল ফাটল দেখা দিয়েছে৷ ঘরের তাকে রাখা হাড়িপাতিল গ্লাস ছিটকে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আল ইসলামনগরের বাসিন্দা আব্দুল গফুরের ভবনেও ফাটল দেখা দিয়েছে৷ আজিবপুরের বাসিন্দা মোঃ আলমগীর হোসেন বলেন তীব্র ভূমিকম্পের ঝাকুনিতে অধিকাং বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে৷ হাজার মানুষ ঘরবাড়ি, দোকানপাট ও কর্মস্থল থেকে বাইরে আতংকিত হয়ে হুড়াহুড়ি করে বের হয় নিরাপদে৷

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মিলন বলেন৷ কোন হতাহতের ঘটনা ঘটেনি৷ অধিকাংশ ভবনের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে এবং কয়েকটি ভবন হেলে পড়েছে৷ আমরা তদন্ত সাপেক্ষে সঠিক কয়টি ভবন হেলে পড়েছে তা বলতে পারবো৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা