রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, ভোর ৫:৫৯

ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারীরসহ কর্মকর্তাদের দায়িত্ব অবহলো ও গাফিলতির কারণে বিদ্যুতলাইনে কাজ করতে গিয়ে হতহাত ৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলার কারণে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু ও তার সহকর্মী ২ জন গুরুতর আহত হয়েছেন৷ আহতদের নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ৬নং ওয়ার্ডের মোনলাইট গার্মেন্টস সংলগ্ন রাস্তার ওপর বিদ্যুতের লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত-আহতদের পরিচয় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল রহমান নামের এক ঠিকাদারের হয়ে মুনলাইট গার্মেন্টসের সামনে ১২-১৩ জন শ্রমিক বৈদ্যুতিক একটি ট্রান্সফর্মারে কাজ করছিলেন। কাজ করাকালীন লাইন বন্ধ থাকা বিদ্যুত লাইন ডিপিডিসি সংশ্লিষ্ট কর্মকর্তারা চালু করলে বিদ্যুততের কাজ করা অবস্থায় নজরুল ইসলাম ও তার সহকর্মী ২ জন আহত হন। এতে ঘটনাস্থলে নজরুলের মৃত্যু হয় এবং বাকি দুইজন গুরুতর আহত হন। এ বিষয়ে ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারীকে একাধিক ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি৷ স্থানীয়দের অভিযোগ বিদ্যুতের এই দপ্তরে নিবাহী প্রকৌশলী অমিত অধিকারী যোগদানের পর থেকে ব্যাপক ঘুষ দূর্নীতি বিরাজ করছে৷ তিনি বহিরাগত লোক দিয়ে মিটার রিডিং ও বিদ্যুৎ বিল বিলি করান বলেও অভিযোগ রয়েছে৷ ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখা ঘুষদূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে বলে চরম ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা৷ ঘুষ দূর্নীতিও অনিয়মের অভিযোগের কারণে দুদক ডিপিডিসির এই দপ্তরে পরিদর্শন করেছেন৷ কিছুদিন ঘুষ দূর্নীতি বন্ধ থাকলেও আবারও পুরানো চেহারায় ফিরেছে এই দপ্তর৷ বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে হতাহতের ঘটনা ঘটলেও ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার কর্মকর্তাদের যেন কোন মাথা ব্যথা নেই৷

এ দিকে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে এসেছি। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, নজরুল নামের একজনের মৃত্যু হয়েছে এবং আহত দুইজনকে মুমূর্ষু অবস্থায় খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা