সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:৫২

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার #এলাকাবাসীর মাঝে স্বস্তি #

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল রোববার (২৬ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জপুলস্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সালাউদ্দিন আহমেদ নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। এদিকে সালাউদ্দিন গ্রেপ্তারের খবরে মিজমিজিপুল এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।জানাগেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও সড়ক দখল করে ভ্যানগাড়ি বসিয়ে চাঁদাবাজি করে আসছে বিএনপি নেতা সালাউদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে আরও বেপরোয়া ভাবে চাঁদাবাজি শুরু করেন সালাউদ্দিন ও তার ভাই কামাল। তাদের এই চাঁদাবাজির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন আওয়ামী লীগের দোসর মোশাররফ ওরফে কারেন্ট মোশাররফ হোসেন। সালাউদ্দিন গ্রেপ্তারের পর এলাকা থেকে পালিয়েছে তার ভাই কামাল ও ক্যাশিয়ার মোশারফ হোসেন। এদিকে গত ২৪ এপ্রিল আজিজুল হক নামে এক দোকানীর কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে বেধড়ক মারধর করেন ও দোকান ভেঙে দেয় বিএনপি নেতা সালাউদ্দিন ও তার ভাই কামাল। পরবর্তীতে ভুক্তভোগী আজিজুল হক চাঁদাবাজির অভিযোগ এনে বিএনপি নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সূত্রে আরও জানা যায়, ভুক্তভোগীর অভিযোগের পরিপেক্ষিতে গতকাল রোববার বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা