সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি, সন্ধ্যা ৬:৫২

৭ খুনের আজ ১২ বছর,আসামীদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন

শিহাব, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
আজ ১২ বছর পূর্ণ হলো নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনা৷ হাইকোর্টের রায় আসামীদের ফাসি দ্রুত কার্যকরের দাবিতে ২৭ এপ্রিল সোমবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ডে সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত মানববন্ধন পালন করা হয়৷ মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের নিহত সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র -২ নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি,৷ আরও বক্তব্য রাখেন নিহত তাজুল ইসলামের বাবা আবুল কালাম, নিহত জাহাঙ্গীর এর স্ত্রী নুপুর ও তার মেয়ে রোজা৷ ২০১৪ সালের ২৭ এপ্রিল প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে Rab তুলে নিয়ে নির্মমভাবে নাসিক ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি নুর হোসেনের নির্দেশ হত্যা করে লাশ মেঘনায় ফেলে দেয়৷ নিম্ম আদালতে আসামীদের ফাসি হয় যা হাইকোর্টে ও বহাল থাকে৷ সাবেক কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি বলেন আমার স্বামী সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৭ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বিনাদোষে, তিনি হত্যাকারী আসামীদের ফাসির রায় বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরো জানিয়েছেন৷ তিনি স্মরণ করিয়ে দেন ৭ খুনের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন বিএনপি ক্ষমতায় এলে ৭ খুনের বিচার করবো কেউ ছাড় পাবেনা৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা