বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ১০:৩৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনকে দল থেকে বহিষ্কার

শিহাব, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
চাঁদাবাজি, দাঙ্গা-হাঙ্গামা ও জনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যমে দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র অধীনস্থ সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্ভুক্ত ১নং
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো। গত মঙ্গলবার ( ৫ মে) দিবাগত রাত ১১ টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
উল্লেখ্য, একজন ক্ষুদ্র ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি ও মারধরের ঘটনায় তাঁর বিরুদ্ধে গত ২৬ এপ্রিল ২০২৬ ইং তারিখ সিদ্ধিরগঞ্জ
থানায় একটি মামলা নং-৪৮(৪)২০২৬ ইং দায়ের হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশ তাঁকে সালাউদ্দিন কে গ্রেপ্তার করে আদালতের
মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানালে আদালত তা মঞ্জুর
করেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের খবর স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই প্রকাশ হয়ে আসছে। তাঁর এহেন কর্মকান্ডে স্থানীয়ভাবে দলের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা