শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি, বিকাল ৪:৩০

অকালেই না ফেরার দেশে চলে গেলেন সকলের প্রিয় আফজাল হোসেন

শাহজাহান জনিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়র মাধবখালীর বাজিতা তৃতীয়খন্ডের নিবাসী সৎ ও বিনয়ী মোঃআফজাল হোসেন (৪০) ব্রেনস্টোক করে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ৮ মে বিকেলে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে.. রাজিউন৷ মৃত্যুকালে তিনি বাবা স্ত্রী ছোট তিন শিশুকন্যা ও ৩ বোনসহ গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন৷
গত ৩ মে রোববার গাজীপুরে আফজাল হোসেন ব্রেন স্টোক করে সোমবার ঢাকার আগারগাঁওয়ের নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়৷ লাশ গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালীর বাজিতা তৃতীয় খন্ড শিশুরহাট এলাকায় নিয়ে যাওয়া হয়েছে সেখানেই জানাজা নামাজ শেষে তার লাশ শনিবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা