বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ১০:৩০

নাসিকের ৩ ও ৪ নং ওয়ার্ডের কোরবানির পশুরহাটের ইজারা কার্যক্রম স্থগিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানির অস্থায়ী পশুর হাটের ইজারা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ( ভা.) ও সচিব ( উপসচিব) মোঃ নুুর কুতুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসিক ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অস্থায়ী পশুর হাট ইজারা প্রদান কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।একই সঙ্গে কবে থেকে পুনরায় ইজারা কার্যক্রম শুরু হবে, সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট সময় জানানো হয়নি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের অপেক্ষা করার নির্দেশনা দিয়েছে নাসিক।

স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা