বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ৯:০৯

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের সাইনবোর্ডে মানববন্ধন

‎শাহজাহান জনি সিদ্ধিরগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম। বৃহস্পতিবার (৪ঠা জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মিতালি মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

‎ মানববন্ধনে বক্তারা বলেন, চৌরঙ্গী ফিলিং স্টেশনের মালিক কাজী আব্দুস সাত্তার মিতালি মার্কেটের মসজিদের জমি নিজের বলে দাবি করে জমির সীমানা ভাঙচুর করে নিয়ে গেছে এবং বিভিন্ন হুমকি ধামকি এবং জমি দখলের পায়তারা করছে৷ । এ বিষয়ে সাবেক কাউন্সিলর ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মসজিদের পক্ষে কথা বলায় তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা আরও বলেন আমরা আব্দুস সাত্তারকে সংশোধনের জন্য সাবধান করে দিচ্ছি। নয়তো পরিস্থিতি ভালো হবেনা।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নেতা,জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের সাবেক শীর্ষ নেতা মিতালি মার্কেট ব্যবসায়ি সমিতির সভাপতি আমির হোসেন বাদশা। ব্যবসায়ি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল বকুল, জাতীয়তাবাদী তরুণ দলের নারায়ণগঞ্জ জেলার যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মো. লিটন মোল্লা, ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদিন জুয়েল প্রমূখ।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা