সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি, রাত ১২:৪৫

ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের শিমরাইলে খানাখন্দ ঘটছে দূর্ঘটনা, স্থায়ী সংস্কারের আশ্বাস সওজের

শাহজাহান জনি ঃ
ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ের উত্তরপাশে লোকাললেনে খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে প্রতিদিন ঘটছে নানা ধরনের দূর্ঘটনা৷ লোডবাহী যানবাহন গর্তে আটকে সৃষ্টি হয় যানজট অপরদিকে ছোট যানবাহন উল্টে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে৷ রিকশা ও মোটরসাইকেল ও সিএনজি গর্তে পড়ে প্রতিনিয়তই দূর্ঘটনার ঘটাচ্ছে৷ এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই সড়কে চলাচলকারীরা৷ যানবাহনগুলো এই সড়ক দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও পথচারীরা। শিমরাইল এর ব্যবসায়ী মোঃ আবু হানিফ বলেন বৃষ্টির সময় বেশী দূর্ঘটনা ঘটছে কারণ পানি থাকায় গর্ত দেখা যায়না তখনই ছোট যানবাহন গর্তে পড়ে উল্টে যায়৷শিমরাইলের পরিবহন ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন বলেন রীতিমতো পরিবহন ঝুঁকি নিয়ে চলাচল করছে৷ মোসাম্মাৎ ফাতেমা আক্তার স্থানীয় একটি মাদরাসায় শিক্ষাকতা করেন তিনি প্রতিদিনই রিকশায় যাতায়াত করেন৷ ওই খানাখন্দে তিনিও রিকশাসহ উল্টে গিয়ে আঘাত পেয়েছেন৷ ১৪ জুন রোববার দুপুরে মহাসড়কের শিমরাইলে গিয়ে দেখা যায় চট্রগ্রাম মুখী লোকাললেনের এই ভঙ্গুরদশা৷ গত ঈদুল ফিতরের আগে গর্ত গুলো ইট সুরকি দিয়ে ভরাট করা হয়েছিল কিন্তু বৃষ্টির কারণে তা ভেসে গিয়ে আগের চেহারায় ফিরে এসেছে বলে জানালেন স্থানীয় একটি স্কুলের শিক্ষক মোঃ আব্দুল মতিন৷ তিনি বলেন মহাসড়কে ইটও সুড়কি দিলে কোন কাজে আসবেনা শুধু অপচয় ও অর্থ নষ্ট ছাড়া আর কিছুই না৷ তিনি আরও বলেন পাথর ঢালাই ছাড়া ইট ও সুরকি কখনোই টিকবেনা৷সড়ক ভিজা থাকলে কোন ঢালাই থাকবেনা বলে জানান নারায়ণগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আহসান উল্ল্যাহ মজুমদার৷ তিনি আরও বলেন সড়ক না শুকালে ঢালাই দিয়ে কোন আশানুরু ফল পাওয়া যাবেনা৷ তারপরও আমরা আমাদের মতো চেষ্টা করবো৷
হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ জুলহাস উদ্দিন বলেন , সড়কের এই বেহাল দশা নিয়ে তারা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের সাথে একাধিক বার কথা বলেছেন তারা কয়েবার ইটা দিয়ে গর্ত ভরাট করে দিয়েছেন কিন্তু বৃষ্টিতে তা উঠে গিয়ে পূর্বের চেহারা ফিরে পেয়েছে৷ । নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ শিমরাইলের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আহসান উল্ল্যাহ মজুমদার আশার বাণী শুনিয়েছেন৷ তিনি বলেন মহাসড়কের এই অংশটুকুর কয়েকবার নিজেদের লোকবল মামামাল দিয়ে সংস্কার কাজ করেছি,আবারও করবো কিন্তু বৃষ্টির কারণে পাথর ঢালাই দিতে পারছিনা৷ বৃষ্টির মধ্যে পাথর ঢালাই করলে তা টিকবেনা৷ তবে স্থায়ী সংস্কার কাজের জন্য ইতিমধ্যে টেন্ডার করা হয়েছে এবং মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে৷ অনুমোদন হলেই আমরা ঠিকাদার দিয়ে খানাখন্দের সংস্কার কাজ শতভাগ করতে সক্ষম হবো বলে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আহসান উল্ল্যাহ মজুমদার জানিয়েছেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা