সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর ছেলে খাইয়রুল ইসলাম সজিবকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহায়তায় ঢাকা ডিবি পুলিশ৷ ২১ জুন বিকেলে সজিবকে ঢাকা থেকে আটক করে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে৷ সহকারী পুলিশ সুপার তমাল মেহেদি বলেন সজিবের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে৷