শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে সফর, ১৪৪৮ হিজরি, দুপুর ২:১৪

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের হাতে পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য মফিজ হোসেন মজু গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ( ডিবি) শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল২৩ জুন মঙ্গলবার আনুমানিক ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য মোঃ মফিজ হোসেন মজুকে(৪৬) গ্রেপ্তার করেছে৷ মজুর পিতার নাম হাজী সাইজউদ্দিন আহমেদ, মাতা- মহিতুন নেছা, সাং- মিজমিজি পাইনাদী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ৷ বর্তমানে মজু হিরাঝিলের ৩ নং রোডের এ ব্লকের ৩১০ বাড়িতে বসবাস করে৷ পুলিশ জানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রীয় সদস্য মফিজ হোসেন মজুকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে মঙ্গলবার বিকেলে প্রেরণ করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা