শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১০ই সফর, ১৪৪৮ হিজরি, রাত ৪:১০
পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিতদের জন্য নতুন সুযোগ ঘোষণা

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিতদের জন্য নতুন সুযোগ ঘোষণা

২০২৬ সালের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৈরি আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় উপস্থিত হতে পারেননি, তারা পুনরায় নিবন্ধন করে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এই বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত নীতিমালা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে পদার্থবিজ্ঞান পরীক্ষায় যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য নতুন করে পরীক্ষার সুযোগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বোর্ডে নিবন্ধন করতে বলা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো স্থগিত রয়েছে। তবে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার পরিবেশ তৈরি হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেছেন, পরীক্ষার পরিস্থিতি এখন ভালো, তবে নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে। গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা