সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১:৩৪
শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানালেন আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছেন। সম্প্রতি প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে তিনি একটি আবেগঘন বার্তা শেয়ার করেন।

‘ককরচ জনতা পার্টি’ (সিজিপি)-র নেতৃত্বে চলমান এই আন্দোলনের প্রেক্ষাপটে আলিয়ার বক্তব্য সামনে আসে। তিনি বলেন, ‘গত কয়েকটা দিন আমার হৃদয় বারবার ভেঙেছে, আবার নতুন আশায় ভরে উঠেছে।’ আলিয়া শিক্ষার্থীদের সাহস ও সংকল্পের প্রশংসা করেন এবং তাদের প্রতিনিধিত্বের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘তাদের এই সংকল্প যেন আমাদের সামনে তুলে ধরা একটি আয়না, যা আমাদের প্রশ্ন করে—আমরা কি সত্যিই সেই তরুণ প্রজন্মের কথা শুনছি?’ আলিয়া তার বার্তায় শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সংগ্রামের আহ্বান জানান।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলন তীব্র হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লেখেন, ‘আমাদের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।’ তিনি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা