সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, বিকাল ৩:১২
কৃষি ব্যাংক থেকে ইকনকে এক লাখ টাকা সহায়তা ও মাসব্যাপী ছুটি প্রদান

কৃষি ব্যাংক থেকে ইকনকে এক লাখ টাকা সহায়তা ও মাসব্যাপী ছুটি প্রদান

বাবার দাফন শেষে রাতে বাগেরহাটের কৃষি ব্যাংকের এটিএম বুথে ডিউটি পালন করা ইকনকে এক লাখ টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। পাশাপাশি, তাকে বেতনসহ এক মাসের ছুটিও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আবু হাশেম মিয়া ইকনের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা