বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,
১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, রাত ৪:০০

হাবিব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ১২ হাজার টাকা পুরস্কার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের হাটখোলাএলাকায় গত ১ ফেব্রুয়ারী রোববার অনুষ্ঠিত হয়েছে হাবিবুর রহমান হাবিব স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫। মোঃ জাহিদুল হক তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা মোহামেডান সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শিরিন হাবিব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফারহানা রহমান ঝিনুক, মোঃ মজিবুর রহমানও খোরশেদ আলম নাসির। হিরাঝিল স্পোটিং ক্লাব বনাম রেনড্রপ স্পোটিং ক্লাবের মধ্যে রেনড্রপ স্পোটিং ক্লাব বিজয়ী হয়। বিজয়ী দলের হাতে পুরস্কার ১২ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি শিরিন হাবিব৷ অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা মোহামেডান এর প্রধান উপদেষ্টা শিক্ষানুরাগী শিরিন হাবিব বলেন,হাবিবুর রহমান হাবিব এর অসমাপ্ত কাজ গুলো সমাজের সবাইকে সাথে নিয়ে সমাপ্ত করতে চাই। হাবিব একজন দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন। ছাত্ররা – তরুনরা লেখাপড়ার পাশাপাশি যদি ব্যাডমিন্টন খেলায় এগিয়ে আসে সে ক্ষেত্রে শিরিন হাবিব তদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। বর্তমান প্রজন্মকে সামাজিক কর্মকান্ডের সম্পৃক্ত হওয়ার আহবান জানান তিনি৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা