শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১০ই সফর, ১৪৪৮ হিজরি, রাত ৩:০৭
আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে ২ কোটি ৩০ লাখ স্বাক্ষর

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধের দাবিতে ২ কোটি ৩০ লাখ স্বাক্ষর

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে আর্জেন্টিনাকে আজীবন নিষিদ্ধ করার দাবিতে অনলাইনে গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। এই পিটিশনে এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮টি স্বাক্ষর জমা পড়েছে।

ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম ইউরোনিউজের বরাত দিয়ে জানায়, ‘লিভ, আর্জেন্টিনা’ শিরোনামের এই আবেদনে আর্জেন্টিনা এবং দলের অধিনায়ক লিওনেল মেসির বিরুদ্ধে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। আয়োজকদের দাবি, প্রতিযোগিতায় সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা উচিত।

গণস্বাক্ষর কর্মসূচির আয়োজকরা বলেন, ‘বিজয়ী কে হবে তা যদি আগেই নির্ধারণ করা থাকে, তবে বাকি বিশ্বের প্রতিদ্বন্দ্বিতা করার মানে কী?’ তারা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।

প্রাথমিকভাবে ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগ অল্প সময়ের মধ্যেই সেই লক্ষ্য ছাড়িয়ে যায় এবং ২ কোটিরও বেশি স্বাক্ষর অতিক্রম করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এটি বিশ্বের সবচেয়ে বড় অনলাইন গণস্বাক্ষর কর্মসূচিগুলোর একটি হিসেবে পরিচিতি পেয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। তবে ম্যাচটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যেখানে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা