ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে উলামায়ে কেরাম ও ছাত্র শিক্ষকরা এই দোয়া করেন।
দোয়া মাহফিলে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী একজন দীনদার ও দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তি। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে নির্যাতিত হয়েছেন।
আজ বাদ জোহর দারুল উলুম হাটহাজারী মাদরাসায়ও ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা খলিল আহমদ কাসেমী।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ সকল আলেম-উলামা ও জনতাকে ধর্মমন্ত্রীর রোগমুক্তির জন্য দোয়া করার আহবান জানিয়েছেন। তারা বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।