শাহজাহান জনিঃ
ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার বার্ষিক পরিদর্শন উপলক্ষে বিশেষ কল্যানসভা অনুষ্ঠিত হয়েছে৷ ২৩ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজিপি গাজী জসীমউদ্দিন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার পুলিশ সুপার এ,কেএম এমরান ভূঞা৷ প্রধান অতিথি ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজিপি গাজী জসীমউদ্দিন ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ লাইন্সসহ সকল স্থাপনা পরিদর্শন করে পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সমস্যার সার্বিক খোজ খবর নেন৷ এ সময় ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের বিভিন্ন স্তরেরর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন৷