সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২০শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ৩:১৬

কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে অক্ষর সৌভিক রায় (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার( ১ আগষ্ট) দুপুর ২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।নিহত অক্ষর সৌভিক রায় খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।স্থানীয়রা জানায়, শনিবার সকালে নয়জন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন তারা। দুপুরে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় অক্ষর সৌভিক রায় প্যারাসেইল থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, দুপুর ২টা ১০ মিনিটে অক্ষর সৌভিক রায়কে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবি, দরিয়ানগর এলাকায় মো. ফরিদের মালিকানাধীন ওই প্যারাসেইলিংয়ে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করা হলেও পরে আবার তা অদৃশ্য শক্তির ইশারায় চালু করা হয়৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা